কুড়িগ্রামেরে রৌমারীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসির পল্লি উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় রৌমারী উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ময়মনসিংহ যোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান আঃ কাদেরের সভাপত্বিতে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. আনিসুল ইসলাম।
প্রশিক্ষণ শেষে পল্লি উন্নয়ন প্রকল্পের রৌমারী উপজেলার ৮৫টি গ্রামের ১৩৪টি কেন্দ্র প্রধানের মধ্যে ১৪জন শ্রেষ্ঠ কেন্দ্র প্রধান নির্বাচিত হওয়ায় তাদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
Leave a Reply