পৃথিবীতে থ্রিল্যান্ড পয়েন্টস মাত্র দুটি যার একটি বাংলাদেশে
- আপডেট সময় : ০৮:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৫৫০৯ বার পড়া হয়েছে
পৃথিবীতে থ্রিল্যান্ড পয়েন্টস মাত্র দুটি যার একটি বাংলাদেশে
পৃথিবীতে থ্রিল্যান্ড পয়েন্টস আছে মাত্র দুটি। একটি জার্মানির নর্দান ওয়েস্ট ফাল রাজ্যের আখেন সিটিতে। যেটা জার্মান নেদারল্যান্ড এবং বেলজিয়াম এই তিন দেশের মিলনস্থল।
আর দ্বিতীয়টি বাংলাদেশে। কথাটা শুনে হয়ত অবাক হচ্ছেন। তবে এটাই সত্য। বাংলাদেশে এটাকে বলা হয় তিন মুখ পিলার। তিনমুখ পিলারটি মূলত রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বাংলাদেশ, ভারত ও মায়ানমার সীমানায় অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র সীমানা পিলার যা তিন দেশের সীমানা নির্ধারণ করেছে।
আপনি হয়তো জার্মান নেদারল্যান্ড এবং বেলজিয়ামের সীমানা পিলারটি দেখতে পারবেন না। তবে আপনি ইচ্ছে করলে বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের এই মিলনস্থলটি দেখে আসতে পারবেন।
তিনমুখ পিলারের জায়গাটি অনেকটা ইংরেজি W অক্ষরের মতো। W এর মাখখানের অংশে তিনমুখ পিলারের অবস্থান। আর দুপাশে লাইস্রা হাফং ও মুখরা তুথাই হাফং নামক দুটি পাহাড়। তিনমুখ থেকে খাড়া নেমে গেলেই ভারত ও মিয়ানমার।
তিনমুখ পিলারের সমুদ্রপৃষ্ঠ হতে উচ্চতা ২৯১৫ ফুটের কাছাকাছি। Reng Tlang রেঞ্জের “মুখরা তুথাই হাফং” (Mukhra Thuthai Haphong)” এবং “লাইস্রা হাফং (Laisra Haphong)” ২টি চূড়ার মধ্যখানে অবস্থিত। এই চূড়ায়, বাংলাদেশ-ভারত-মিয়ানমারের সীমান্ত মিলিত হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























