কাউনিয়ায় পরিসংখ্যান অফিসের বারান্দায় রাখা মোটরসাইকেল চুরি  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় পরিসংখ্যান অফিসের বারান্দায় রাখা মোটরসাইকেল চুরি  : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন

কাউনিয়ায় পরিসংখ্যান অফিসের বারান্দায় রাখা মোটরসাইকেল চুরি 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
প্রতিকী ছবি

 

কাউনিয়ায় পরিসংখ্যান অফিসের বারান্দায় রাখা মোটরসাইকেল চুরি

কাউনিয়ায় পরিসংখ্যান অফিসের বারান্দায় রাখা মোটরসাইকেল চুরি
কাউনিয়া উপজেলা পরিসংখ্যান অফিসের সামন থেকে ডিসকভার-১১০ সিসি কালো রঙের একটি মোটরসাইকেল দিনে দুপুরে চুরি হয়ে গেছে। বুধবার বেলা ৩টার দিকে অফিসের বারান্দা থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।

মোটরসাইকেলের মালিক পরিসংখ্যান অফিসের কর্মচারী ও রংপুর মহানগরের মধ্যে বাবু খাঁ গ্রামের রুহল আমিন মোস্তফার পুত্র নূরুল আমিন সাহাদত তার ব্যবহৃত কালো রঙের ডিসকভার-১১০ সিসি রংপুর -হ-১৬৩৩৭১ নম্বরের মোটরসাইকেল প্রতিদিনের মত পরিসংখ্যান অফিসের বারান্দায় রেখে অফিসের ভিতরে কাজ করছিলেন।

৩টার দিকে অফিস থেকে  বের হয়ে দেখেন তার মোটরসাইকেল নেই চুরি হয়ে গেছে। মোটরসাইকেল টি বারান্দায় দেখতে না পেয়ে তিনি নির্বাক হয়ে পড়েন।

কাউনিয়া থানার ওসি এস এম শরিফ বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!