কালামিয়া বাজার পরিষ্কার পরিছন্নতা কাজ উদ্বোধন
- আপডেট সময় : ০৪:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
কালামিয়া বাজার পরিষ্কার পরিছন্নতা কাজ উদ্বোধন
১০ই নভেম্বর সকাল ১১ টায় ১৮ নং ওয়ার্ড পূর্ব বাকলিয়া কালামিয়া বাজার ইপিক টাওয়ারের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন এই ১৮ নম্বর ওয়ার্ড আমার হৃদয়ের ওয়ার্ড এখানে সিটি কর্পোরেশনের কাজগুলি ঠিকমতো হচ্ছে কিনা আমি দেখতে আসছি।
পড়ুন>> সাবেক ছাত্রলীগ নেতা ভারতে গ্রেপ্তার
কোথাও কোনো সুইপার কাজ না করলে আপনারা আমাকে সাথে সাথে অভিযোগ করবেন। আমি সাথে সাথে ব্যবস্থা নেব রাস্তায় কোথাও সিটি কর্পোরেশনের লাইট না জললে আমাকে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব চট্টগ্রামকে আলোকিত করে রাখার জন্য।
এই চট্টগ্রামের ১৭ লাখ মানুষ আমার হৃদয়ের মানুষ আজ আমি মেয়র হতে পেরেছি চট্টগ্রামের জনগণের জন্য আমি এসি রুমে বসেতে আসি নাই আমি আসছি জনগণের সেবক হয়ে জনগণের পাশে থাকবো জনগণের জন্য কাজ করে যাব যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ।
এখানে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ডের বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, মোঃ আলমগীর নূর, মোঃ সেলিম, মোহাম্মদ ফারুক, মোঃ কামরুল, মোহাম্মদ মুসা, মোহাম্মদ রাজু, মোহাম্মদ জসিম, সাবেক কমিশনার মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ আলী ইউসুফ, মোহাম্মদ আমিন,মোহাম্মদ বেলাল,হাফেজ নগরের বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ রফিক, মহিলা নেত্রী কামরুন্নেসা আরো অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























