ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে বিলের পাহারাদারের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে বিলের পাহারাদারের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে বিলের পাহারাদারের মৃত্যু

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১৫ জুন, ২০২২
ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে বিলের পাহারাদারের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিলের পানিতে ডুবে ওই বিলের এক পাহাড়াদারের মৃত্যু হয়েছে। উপজেলার পাইকেরছড়া ও বঙ্গ সোনাহাট ইউনিয়নে অবস্থিত পাইকের ছড়া বিলে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে। মৃত ওই ব‍্যক্তির নাম মোবারক হোসেন(৬০)।

সে দক্ষিণ ভরতেরছড়া গ্রামের মৃত সোনা উল্লাহর ছেলে।স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার (১৪ জুন) রাতের খাবার খাওয়ার জন‍্য মোবারক হোসেন নিজ বাড়িতে যান। খাওয়া শেষে রাত নয়টার দিকে তিনি বিলে ফিরে এসে দেখেন বৃষ্টি ও বাতাসে ঘাটের নৌকা বিলের মাঝখানে চলে গেছে।

পরে তার গায়ের জামা কাপড় খুলে পাড়ে রেখে সাতার কেটে নৌকা আনতে গিয়ে পানিতে ডুবে যান। নৌকা খালি ও বিলের পাড়ে কাপড় দেখে স্থানীয়দের সন্দেহ হলে এলাকাবাসী বিভিন্ন প্রকার জাল ফেলে খোঁজা খুঁজির পরে বুধবার (১৫ জুন ) সকাল নয়টার দিকে জালে মোবারকের মৃত দেহ ওঠে আসে। তিনি আট হাজার টাকা মাসিক বেতনে ওই বিলের পাহারাদারের দায়িত্ব পালন করতেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত‍্যু মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!