তাড়াশে মাধাইনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াশ মাধাইনগর ইউনিয়ন শাখার আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দূঃস্থ-এতিম- অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ।
পড়ুন>>রাণীশংকৈলে গণ অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রবিবার বিকেলে এ উপলক্ষে উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. এনামুল হক আকন্দের সভাপতিত্বে এক আলাচোনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও দূঃস্থ-এতিম- অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাধাইনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply