নাশকতার মামলা থেকে খালাস: সাত বছর পর চাকুরী ফিরে পেলেন দু’শিক্ষক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭ বছর পর চাকুরী ফিরে পেলেন প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষক। বিগত ২০১৭ সালের ২১ ফ্রেব্রুয়ারী জাতীয় শোক দিবসের আলোচনা থেকে এই দুই শিক্ষকসহ ৩২ জনকে আটক করে একটি সাজানো নাশকতার মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমান না হওয়ায় দীর্ঘ ৭ বছর ৬ মাস পর কুড়িগ্রাম স্পেশাল ট্রাইবুনাল আদালত-২ ওই দু’শিক্ষকসহ ৩২ জনকে গত ১৭ সেপ্টেম্বর-২০২৪ তারিখে খালাসের আদেশ দেয়। পরে সকল প্রক্রিয়া শেষে সোমবার ২১ অক্টোবর ২০২৪ তারিখে এই দুই শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে চাকুরীতে যোগদান করেন।
বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেলাম। এজন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে আন্দোলনকারীদের ধন্যবাদ জানাচ্ছি।
উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, মামলায় খালাস পাবার পর ওই দু’শিক্ষক সোমবার চাকুরীতে যোগদান করেছেন।
Leave a Reply