কাউনিয়া উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা সাদিকাতুল তাহিরিণকে স্থায়ীভাবে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:২৭:০১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
কাউনিয়া উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা সাদিকাতুল তাহিরিণকে স্থায়ীভাবে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
কাউনিয়া উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা সাদিকাতুল তাহিরিণকে স্থায়ীভাবে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
কাউনিয়া উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা সাদিকাতুল তাহিরিণ কে স্থায়ী ভাবে প্রত্যাহারের দাবীতে হাসপাতালের চিকিৎসক,কর্মকর্তা কর্মচারীরা শনিবার দুপুরে হাসপাতাল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সাদিকাতুল তাহিরিণ তার সহকর্মী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে অসদাচরণ, স্বেচ্ছাচারী, ক্ষমতার অপব্যাবহার, দূর্নীতিবাজ, বদমেজাজি ও উগ্র আচরণ করায় তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্থায়ী ভাবে প্রত্যাহারের দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচি পালন কালে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মেহদী হাসান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রতন কুমার ভট্রাচার্য্য,ক্যাশিয়ার সফিকুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স আরতী রায়।
এসময় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারী)ডাঃ খন্দকার মমিনুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ মোঃ ফকরুল আলম, মেডিকেল অফিসার আবু তারিক মোঃ আহসান, নাসিং সুপারভাইজার বীনা রানী দাশ প্রমূখ।
বক্তারা বলেন দাবী মেনে নেয়া না হলে আগামী রবিবার থেকে এক ঘন্টা করে কর্মবিরতি কর্মসূচী পালন করা হবে।
























