ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার হাসিনা পতনের আগেই ইউনূসের দায়িত্ব নেওয়ার পথ সুগম হয়: শফিকুল আলম নালিতাবাড়ীতে ৩ কোটি টাকা ব্যয়ে নতুন ব্রিজের উদ্বোধন নিখোঁজ প্রাক্তন কর্মকর্তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, মুখ খুললেন বাবা এলপিজির দাম ও কমিশন পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি জামায়াত এমপি |: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় নিখোঁজ বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির সুরতহাল প্রতিবেদনে যা উঠে এসেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা মিললেও চিকিৎসার খরচ জোগাতে হিমশিম নিচ্ছেন সাধারণ রোগীরা উখিয়ায় নলকূপ খননে বের হওয়া আগুনের দাপট অব্যাহত, বিদ্যুৎহীন ৩৮০০ পরিবার

কুড়িগ্রামে সেনাবাহিনীর বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও টহল জোরদার

কুড়িগ্রাম থেকে বিপুল রায়
  • আপডেট সময় : ০৫:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে সেনাবাহিনীর বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও টহল জোরদার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে সেনাবাহিনীর বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও টহল জোরদার

কুড়িগ্রামের ৯টি উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুর্বের থেকে আরও কঠোরভাবে ভাবে আইন প্রয়োগ করতে, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে দেশের সম্প্রীতির যে মেলবন্ধন তা অধিকতর তরান্বিত করতে এবং কুড়িগ্রাম জেলার প্রতিটি উপজেলায় সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল এলাকা পরিচিতি, পুজা মন্ডপ পরিদর্শন এবং টহল জোরদার করেছে।

পড়ুন>>দেশের পাবলিক ৫৫টি বিশ্ববিদ্যালয়ের ১৩টিই শেখ পরিবারের নামে

তারা প্রতিদিন কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় টহল এবং পুজামন্ডপ পরিদর্শন, পুজা উদযাপন কমিটির নেতাকর্মী ও মালাকারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে যেকোন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তারা বদ্ধপরিকর বলে অভিমত ব্যক্ত করেন।

এছাড়া কুড়িগ্রামের উপজেলাগুলো সেনাবাহিনীর নিয়মিত টহল জোরদার করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সেনাবাহিনীর কুড়িগ্রামের ইনচার্জ মেজর মোঃ মাশরুর ইলাহী জানান।

তিনি আরও জানান, ইতিমধ্যে রাজারহাট, চিলামরী, কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরী উপজেলায় প্রতিটি পুজামন্ডপ পরিদর্শন করে পুজা উদযাপন কমিটির নেতাকর্মী ও মালাকারদের সাথে সৌজন্য সাক্ষাৎ  করা হয়েছে। অন্যান্য উপজেলার কার্যক্রম অব্যাহত আছে।

এছাড়া উপজেলার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী, ক্যাসিনো সম্রাটদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।সেনাবাহিনীর টহল জোরদার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে সেনাবাহিনীর বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও টহল জোরদার

আপডেট সময় : ০৫:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪