সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শিবপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রায়পুরা (নরসিংদী) থেকে সাদ্দাম উদ্দীন রাজ
- আপডেট সময় : ১০:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শিবপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দূর্গাপূজা যথাযথ মর্যাদায় উৎযাপন উপলক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে এই আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এর সভাপতিত্বে শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান সরকার, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান শামীম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী, শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাউসার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি উজ্জ্বল দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রাজন রায়, প্রমুখ।
উল্লেখ্য, এ বছর শিবপুর উপজেলায় ৬৭ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























