ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী: ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা উন্নত প্রযুক্তির অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রেসিডেন্টের শ্রদ্ধা জ্ঞাপন গ্রামপুলিশের বেতন ও অবসরকালীন সুবিধা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাহুল: তাঁদের আমি পাগল করে দেব উইন্ডিজের বিপক্ষে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত প্রথম টেস্ট সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে ৩০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান হৃদয়ের প্রথম টেস্ট ফিফটির দিনে চাপ বাড়াল মুশফিক-লিটনের বিদায়

দূর্বৃত্তের হামলায় সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফির মৃত্যু

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে

দূর্বৃত্তের হামলায় সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফির মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দূর্বৃত্তের হামলায় সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফির মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

গতরাতে সাংগঠনিক প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে উপজেলার মানিকুড়া নামক স্থানে পৌঁছলে ৭-৮ জনের একদল দূর্বৃত্ত পথরোধ করে অতর্কিত হামলা শুরু করে এতে গুরুতর আহত হন জামায়াত নেতা কাফি, স্থানীয় জনতা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে  প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ প্রদান করেন।

আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামায়াত নেতা আব্দুল্লাহিল কাফির উপর অতর্কিত হামলার ঘটনায় সাধারণ জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ। শহীদ আব্দুল্লাহিল কাফির জানাজা আগামীকাল সকাল ৯টায় সাপাহার উপজেলার কাওয়াভাষা গ্রামে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক ও দলীয় সূত্র নিশ্চিত করেছেন।

দূর্বৃত্তের হামলায় নিহত আব্দুল্লাহিল কাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পশ্চিম এর আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, সেক্রেটারী নাজমুল হোসাইন, নওগাঁ জেলা পূর্ব জামায়াতের আমির খম আব্দুর রাকিব, সেক্রেটারি এ্যাডঃ আসম সায়েম ।

তারা  আজ এক শোকবার্তায় বলেন  আব্দুল্লাহিল কাফি বরেন্দ্র জনপদে ইসলামী আন্দোলনের একজন অন্যতম বীর সিপাহী ছিলেন, তার রাজনৈতিক জনপ্রিয়তাই হামলার অন্যতম কারণ হতে পারে বলে মনে করেন জেলা আমীর।

তিনি এমন নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং এরসাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শোকবার্তায় জেলা আমীর জামায়াত নেতা আব্দুল্লাহিল কাফির শাহাদাত কামনা করে আল্লাহ তায়ালার দরবারে দোয়া এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্যধারণের তাওফীক ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দূর্বৃত্তের হামলায় সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফির মৃত্যু

আপডেট সময় : ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪