ভূরুঙ্গামারীতে দুই বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে দুই বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে দুই বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২০
বিএসএফ
রৌমারীতে পুশইন বিজিবি এবং বিএসএফের বিজিপির মধ‍্যে উত্তেজনা

সৃষ্টি ডেস্ক:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানা গেছে।শুক্রবার (২১ আগস্ট) মধ্যে রাতে উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিন বাঁশঝানি সীমান্তে এই ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিন বাঁশঝানি গ্রামের সোহরাব আলীর পুত্র শামীম হোসেন (২৬) ও একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র শাহজাহান (১৭) ২১ আগস্ট (শুক্রবার) রাতে আন্তর্জাতিক সিমানার মেইন পিলার ৯৭৬ এর ৭ এস পিলারের কাছে ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দিঘল টারী গ্রামের নাজির হোসেনের বাড়ির গেট বানাতে যায়। এ সময় ভারতের দিঘল টারী ক্যাম্পের টহলরত বিএসএফের একটি দল তাদেরকে আটক করে নিয়ে যায়।

কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ানবিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাটি জানতে পেরেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বিএসএফের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।

২২/৮/২০২০

Please Share This Post in Your Social Media

One response to “ভূরুঙ্গামারীতে দুই বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ”

  1. রাফী সরকার says:

    বাংলাদশে কি কাজের অভাব?
    গেইট বানানোর কাজে অবৈধভাবে ভারত যাওয়া মোটেও উচিৎ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!