ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ ডলারের তীব্র সংকট: এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কবলে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ একনেকের ৮তম সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

মাদারীপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থীর মৃত‍্যু

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৩৩৪ বার পড়া হয়েছে

মাদারীপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থীর মৃত‍্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থীর মৃত‍্যু

বৃহস্পতিবার (১৮ জুলাই) মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালান। এসব সংঘর্ষে ১০ পুলিশ সদস্য, ২ সংবাদকর্মীসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। এ ছাড়া লেকের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম বিক্ত দে। তিনি মাদারীপুরের আমিরাবাদ এলাকার স্বপন দের ছেলে ও মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী।

জানা যায়, হামলা থেকে বাঁচতে ঘটনাস্থলে শকুনি লেকে পড়ে তিনজন নিখোঁজ হন। এদের মধ্যে আজ দুপুর ১টা পর্যন্ত দুজনের কোনো খোঁজ মেলেনি। মাদারীপুর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ৬ জনকে আটক করা হয়। এ সময় আন্দোনকারীদের পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

জানা যায়, মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় কোটা আন্দোলনকারীরা। পরে তাদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন পুলিশ। কিন্তু সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দেয়।

এ সময় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে যোগ দিয়ে তাদের ধাওয়া করে। প্রায় আধাঘণ্টার এ সংঘর্ষে আল-আমীন, রফিকুল ইসলাম রফি, মিঠু হোসেন, শহিদুর রহমান, খাদিজা ও রিফাত মুন্সী নামে ৬ শিক্ষার্থী আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।তথ‍্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদারীপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থীর মৃত‍্যু

আপডেট সময় : ০৫:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪