প্রকাশিত সংবাদের প্রতিবাদ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ২২ আগস্ট:আজ ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও অনুষ্ঠান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৫ জুলাই ২০২৪ ইংরেজি তারিখে কক্সবাজার হতে প্রকাশিত দৈনিক”দৈনিক দুরন্ত ” অনলাইন নিউজ পোর্টাল ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিসহ দৈনিক আজকের বসুন্ধরা, সময় ৭৫,ইয়ুথ টেলিভিশন, সংবাদ টিভি, কালের নতুন সংবাদ, দর্পন বাংলা নিউজ, বাংলাদেশ বার্তা নিউজ পোর্টালে রাজশাহীতে এটিএন বাংলার সাংবাদিক সুজাউদ্দিন ছোটন এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ নামের শিরোনাম টি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি পড়ে তাহা সম্পুর্ন মিথ্যা ও ভিক্তিহীন মনে হয়েছে।

এই সংবাদ টি আমার কাছে মিথ্যা ও বানোয়াট মনে হয়েছে।

প্রভাশ চন্দ্র সরকার পিতা মৃত পশুপতি সরকার, থানা আটঘরি,জেলা রাজশাহী। ও এটিএন বাংলার প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন পিতা মৃত আনছার আলী, সাং টিকাপাড়া,থানা বোয়ালিয়া,জেলা রাজশাহী। তাদের ব্যবসার প্রয়োজনে ধার কর্জ হিসেবে আমার কাছ হতে গত ২৭ আগষ্ট ২০২৩ ইংরেজি তারিখে ৫,০০০০০/- (পাঁচ লক্ষ) টাকা গ্রহণ করেন। এবং ৩০০ টাকার নন জুডিশিয়াল সাক্ষিগণের উপস্থিতিতে অঙ্গীকার নামা সম্পাদন করিয়া দেন যে, আগামী ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ইংরেজি তারিখ (প্রায় ছয় মাসের) মধ্যে টাকা পরিশোধ করিবেন।

পরে তাদের কাছ থেকে টাকা চাইলে বিভিন্ন তালবাহানা করে। গত ৩ এপ্রিল ২০২৪ তারিখে তাদের কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকার করে ও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। পরে আমি জামিনে এসে তথ্য প্রমাণ আদালতে দিলে সেই মামলা হতে আদালত খালাস দিয়েছে। পরে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

এদিকে গত ১৫ জুন ২০২৪ ইংরেজি তারিখে “বিডিনিউজ ৯৯৯” অনলাইন নিউজ পোর্টালের নারী সাংবাদিক তাসমিয়া তাবাসসুম ছোটনের বিরুদ্ধে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্য স্পর্শ করার ঘটনায় এটিএন বাংলার প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ছোটনের বিরুদ্ধে চাঁদাবাজি, যৌন নিপিড়ন, রাষ্ট্র বিরোধীসহ অনুমান ৫টি মামলা হয়েছে।

এটিএন বাংলার সুজাউদ্দিন ছোটন এর বিরুদ্ধে একাধিক মামলা ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সিন্ডিকেটের হাত থেকে রক্ষাকরণ প্রসঙ্গে আবেদন করা হয়েছে ও বিভিন্ন প্রশাসনিক দম্পরে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধী শাস্তির দাবি জানাই।

এছাড়া প্রকাশিত সংবাদ আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ তুলে ধরা হয়েছে তাহা মিথ্যা ও ভিক্তিহীন। আমি সংবাদটির তীব্র প্রতিবাদ করছি।

-মোছাঃ আয়েশা আক্তার লিজা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!