ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজকের খেলার সূচি: ২৩ অক্টোবর ২০২৬ অন্তঃসত্ত্বা নারীর -: সৈয়দপুরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ব্র্যাক ব্যাংকে ইনফরমেশন সিকিউরিটি বিভাগে নিয়োগ, আবেদনের নিয়ম হরমুজ প্রণালিতে অবাধ চলাচল ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান কাতার-ফ্রান্সের লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর ২৯ বছরেও কাটেনি নানা সংকট আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সম্পর্ক সুস্পস্ট: রিজভী নতুন আয়োজনে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার’ দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু

তাহিরপুর থানার এসআই পার্ডন কুমার সিংহকে প্রত্যাহার

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১২:১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুর থানার এসআই পার্ডন কুমার সিংহকে প্রত্যাহার

চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা না করায় সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই পার্ডন কুমার সিংহকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার রাতে জেলা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ঊর্ধ্বতন অফিসারের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে মাদকসহ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা না করায় অভিযানের নেতৃত্বে থাকা এসআই পার্ডন কুমার সিংহকে মঙ্গলবার প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস জানান, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহের নির্দেশে তাকে প্রত্যাহার করে আপাতত পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, জেলা পুলিশের দায়িত্বশীল অফিসার থানা পুলিশকে অভিযানের নির্দেশনা দিলেও পুলিশ সময়ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে অভিযানের খবর থানা পুলিশের কাছ থেকে চোরাকারবারিরা জেনে যায়। এরপর পরিস্থিতি সামাল দিতে পাকা মার্কেটের কক্ষ থেকে অভিযানের পূর্বেই চোরাকারবারিরা কয়েক লাখ টাকার ভারতীয় বিড়ি ও বিদেশি মদের কার্টনগুলো সরিয়ে নেয়। পরে ওই দোকানের ভেতর মাত্র দুই কার্টন ভারতীয় বিড়ি রেখে তালাবন্ধ করে রেখে যায়।

এদিকে চোরাচালানিরা নিরাপদে সরে যাওয়ার পরই রোববার মধ্যরাত পরবর্তী সময়ে যখন বাজারের অধিকাংশ ব্যবসায়ী রাতে ঘুমাতে যান ঠিক তখনই চোরাচালানিদের নির্দেশিত কাঠমিস্ত্রির দোকানের তালা ভেঙে দুই কার্টন ভারতীয় শেখ নাসির বিড়ি মালিকবিহীন অবস্থায় জব্দ করে অভিযান সমাপ্ত করে।

বুধবার সকালে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন অভিযান প্রসঙ্গে বলেন, অভিযানে দুই কার্টন ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। এক চোরাকারবারিকে পলাতক আসামি দেখিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাহিরপুর থানার এসআই পার্ডন কুমার সিংহকে প্রত্যাহার

আপডেট সময় : ১২:১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪