২৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলসহ জিয়ারুল ইসলাম (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ইশ্বর বড়ুয়া গ্রামের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জিয়ারুল একই ইউনিয়নের পশ্চিম বাগভান্ডার গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে ভূরুঙ্গামারী থানার উপ পরিদর্শক (এসআই) মিতু আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের বাড়ুইটারী গ্রামে অভিযান চালায়।
এসময় দুটি কালো রঙের ব্যাগে থাকা ২৩ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে আজ (বৃহস্পতিবার) কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply