ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য মধ্যপ্রাচ্য নীতিতে নিজেরাই সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: হোসেইন তাইয়েব ফ্রান্সে বিশাল বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৪৪৮ ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত জলবায়ুর হুমকিতে আশাশুনি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিশোর শক্তি সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-২ গোলে হারল পাকিস্তান পদত্যাগের পথে মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা

রৌমারীতে পিস্তল দেখিয়ে হুমকীর অভিযোগে সাবেক প্রতিমন্ত্রীর নামে থানায় অভিযোগ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৫:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ২০০ বার পড়া হয়েছে

রৌমারীতে পিস্তল দেখিয়ে হুমকীর অভিযোগে সাবেক প্রতিমন্ত্রীর নামে থানায় অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রৌমারীতে পিস্তল দেখিয়ে হুমকীর অভিযোগে সাবেক প্রতিমন্ত্রীর নামে থানায় অভিযোগ

রৌমারীতে পিস্তল দেখিয়ে হুমকী দেয়ার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের নামে থানায় অভিযোগ

কুড়িগ্রামের রৌমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পিস্তল দেখিয়ে গুলি করা হুমকী প্রদানের অভিযোগ এনে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন ও তার স্ত্রী সন্তানের নামে রৌমারী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

২৪শে জুন সোমবার বিকেলে অনলাইনে অভিযোগ দায়ের করেন প্রতিমন্ত্রীর প্রতিবেশি রৌমারীর আনোয়ার হোসেন।

অভিযোগে আনোয়ার হোসেন উল্লেখ করেন, ইতিপুর্বে তার পৈত্রিক সুত্রে পাওয়া ৪৫ শতক জমি জোড় পুর্বক দখল করে নেন মো: জাকির হোসেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উক্ত দখল করা জমিসহ পাশ্ববর্তী জমিতে জোর পুর্বক মাটি ভরাট করার সময় বাধা দিলে জাকির হোসেন, তার স্ত্রী মোছা: সুরাইয়া সুলতানা ও সন্তান মো: সাফায়াত জাকির মারপিট করতে উদ্যত হন। এক পর্যায়ে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন পিস্তল দেখিয়ে গুলি করার হুমকী প্রদান করেন।

খোঁজ নিয়ে জানা গেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা শহরের বাড়ি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেনের। তার বাড়ির পাশাপাশি বাড়ি অভিযোগকারী আনোয়ার হোসেনের। দর্ঘিদিন ধরে তাদের মধ্যে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এ বিষয়ে অভিযোগকারী আনোয়ার হোসেন জানান, আমাকে জীবন নাশের হুমকী দেয়া হয়েছে। আমি ভয়ে আছি। আমার বাপ-দাদার সম্পতি দখল করে নিয়েছে। আমি এর ন্যায় বিচারের জন্য থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে সাবেক প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন মোবাইল ফোনে কালবেলাব জেলা প্রতিনিধিকে বলেন, আমার বিরুদ্ধে ভুয়া অভিযোগ দাখিল করেছেন , বরং আমি যাতায়াতের জন্য রাস্তা দিয়েছি। সেই রাস্তার মাটি কেটে নিয়ে যাওয়ায় বাধা দিলে আমাকে হয়রানী ও আমার সুনাম খুন্ন করার জন্য এমন ভুয়া অভিযোগ দাখিল করেছেন, পিস্তল দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ মিথ্যা ও বানোয়াট, আপনারা চাইলে জমির কাগজপত্র দেখতে পারেন ।

অনলাইনে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে কালবেলাকে অভিযোগের বিষয় কোর্টের অনুমতি সাপেক্ষে পর্যালোচনা ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রৌমারীতে পিস্তল দেখিয়ে হুমকীর অভিযোগে সাবেক প্রতিমন্ত্রীর নামে থানায় অভিযোগ

আপডেট সময় : ০৫:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪