নওগাঁয় পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

নওগাঁয় পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ১৯ জুন, ২০২৪
নওগাঁয় পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু।

নওগাঁর পত্নীতলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশু ও এক তরুণীর মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার সদর নজিপুর পৌরসভার হরিরামপুর গ্রামের আতাবুল ইসলামের মেয়ে জেবা (২২) পরিবারের সঙ্গে আমাইড়ে নানার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে নানার বাড়ির পাশে ঘুকসির বিলে নৌকায় ঘুরতে গিয়ে বিলের পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়।

অপর দিকে একই দিনে বদগাছী উপজেলার চাকড়াইল গ্রামের মতিনের ছেলে সার্থক (৫ ) উজিরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!