রাণীশংকৈলে দুর্ঘটনায় নিজের গাড়িতেই ট্রাক্টর ড্রাইভার নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে দুর্ঘটনায় নিজের গাড়িতেই ট্রাক্টর ড্রাইভার নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান

রাণীশংকৈলে দুর্ঘটনায় নিজের গাড়িতেই ট্রাক্টর ড্রাইভার নিহত

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪
রাণীশংকৈলে দুর্ঘটনায় নিজের গাড়িতেই ট্রাক্টর ড্রাইভার নিহত 

রাণীশংকৈলে দুর্ঘটনায় নিজের গাড়িতেই ট্রাক্টর ড্রাইভার নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফারুক হোসেন (২৫) নামে এক ট্রাক্টরের ড্রাইভার ইটভর্তি গাড়ি নিয়ে যাওয়ার সময় নিজের গাড়িতে নিজেই দুর্ঘটনায় শিকার হয়ে মৃত্যু বরণ করেছেন।

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার লাকসামপাড়া এলাকায় ইট নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন ওই ড্রাইভার। ফারুক হোসেন উপজেলার কাদিহাট গ্রামের আবুল হোসেনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায় ঘটনার দিন দুপুরে ট্রাক্টর ড্রাইভার ফারুক মহারাজা একতা ইটভাটা থেকে ইট নিয়ে যাওয়ার সময় লাকসাম পাড়া এলাকায় পৌঁছালে একটি কাঁচা রাস্তায় ট্রাক্টরটির একটি চাকা ডেবে যায়।

ড্রাইভার গাড়িটিকে গর্ত থেকে তোলার জন্য গিয়ারআপ করতে গেলে সামনের ইঞ্জিনটি উপরে উঠে যায়। ড্রাইভার ফারুক নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

এ সময় গাড়ির ইঞ্জিনের অংশটুকু ছুটে ড্রাইভারের উপর গিয়ে পড়ে। এতে চালক ফারুক গুরুতর আহত হলে সাথে সাথে স্থানীয়রা তাকে পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!