কাউনিয়ায় খেতে ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় খেতে ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুলের স্মৃতি ও গবেষণা ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান

কাউনিয়ায় খেতে ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ২৬ মে, ২০২৪
কাউনিয়ায় খেতে ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কাউনিয়ায় খেতে ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কাউনিয়ায় খেতে ধান কাটতে গিয়ে সেচ পাম্পের পরে থাকা তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৭ টার দিকে কুর্শা ইউনিয়নের চাঁনঘাট গ্রামে।

পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের চাঁনঘাট গ্রামের মৃত্যু উলি মাহমুদের পুত্র কৃষক রফিকুল ইসলাম (৫৫) তার নিজের জমিতে বোরোধান কাটতে যান।

আব্দুল গফুর নামের এক ব্যক্তির অবৈধ ভাবে বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নেওয়া সেচ পাম্পের তার ঝড়ে ধান খেতে পরে থাকলে সে তারে অসাবধানতাবসত হাত পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি কাউনিয়া জোনাল অফিসের এজিএম আলমগীর হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান বিদ্যুৎস্পৃটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতের স্ত্রীর কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!