ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমার রাজকুমার -নাসিমা আকতার

ড. নাসিমা আকতার , সহকারী অধ্যাপক ,বাংলা বিভাগ, মাহিগঞ্জ কলেজ, রংপুর
  • আপডেট সময় : ০৪:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে

আমার রাজকুমার -নাসিমা আকতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমার রাজকুমার -নাসিমা আকতার

তোমার ভালবাসার সীমা পরিসীমা নেই
জটায় জড়িয়ে রাখ, কত রং
সৃষ্টি সুখের উন্মাদনায়
সে রঙ ছড়িয়ে আনন্দ কিংবা বেদনায়
আপ্লুত কর স্বপ্নভেজা আলয়।

বাউলবেশে কি এক মোহনীয় সুরে
অনিমেষ স্নিগ্ধতায় মুগ্ধ কর
প্রাণের উচ্ছ্বাসে বন্ধ খিরকি খুলে যায়
তোমার প্রিয় রঙের টিপ, শাড়ি জড়িয়ে।

মঙ্গল শোভাযাত্রা বর্ণিল উৎসবে মেতে উঠি
তুমি রাজকীয়বেশে পঙ্ক্ষীরাজ ঘোড়ায়
নিয়ে যাবে স্বপ্নে দেখা মঙ্গলদ্বীপে
হৃদয়ে জমে রাখা নীল আলপনা মুছে

অতি একান্তে হালখাতায় তুলবো
জীবনের নতুন উৎসবের পরিসংখ্যান
দ্রাবিড় দ্রাঘিমায় রাখবো আরো কিছু স্পন্দন
বছর শেষে রূপকথার মত আমিও যে হব রাজকুমারী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমার রাজকুমার -নাসিমা আকতার

আপডেট সময় : ০৪:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

আমার রাজকুমার -নাসিমা আকতার

তোমার ভালবাসার সীমা পরিসীমা নেই
জটায় জড়িয়ে রাখ, কত রং
সৃষ্টি সুখের উন্মাদনায়
সে রঙ ছড়িয়ে আনন্দ কিংবা বেদনায়
আপ্লুত কর স্বপ্নভেজা আলয়।

বাউলবেশে কি এক মোহনীয় সুরে
অনিমেষ স্নিগ্ধতায় মুগ্ধ কর
প্রাণের উচ্ছ্বাসে বন্ধ খিরকি খুলে যায়
তোমার প্রিয় রঙের টিপ, শাড়ি জড়িয়ে।

মঙ্গল শোভাযাত্রা বর্ণিল উৎসবে মেতে উঠি
তুমি রাজকীয়বেশে পঙ্ক্ষীরাজ ঘোড়ায়
নিয়ে যাবে স্বপ্নে দেখা মঙ্গলদ্বীপে
হৃদয়ে জমে রাখা নীল আলপনা মুছে

অতি একান্তে হালখাতায় তুলবো
জীবনের নতুন উৎসবের পরিসংখ্যান
দ্রাবিড় দ্রাঘিমায় রাখবো আরো কিছু স্পন্দন
বছর শেষে রূপকথার মত আমিও যে হব রাজকুমারী।

Facebook Comments Box