তাহিরপুরে নির্বাচন বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৯:০০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে
তাহিরপুরে নির্বাচন বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে তাহিরপুর সদর বাজারে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক আনিসুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপি যুগ্ম-সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক ও বাদাঘাট ইউনিয়ন বিএনপি সভাপতি রাখাব উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপি সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, তাহিরপুর উপজেলা কৃষকদল আহবায়ক লুৎফুর রহমান।
বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম শাহ, বালিজুরী ইউনিয়ন বিএনপি সভাপতি সাখাওয়াত হাসান, তাহিরপুর উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম, তাহিরপুর উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক আবুল হুদা, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান।
তাহিরপুর উপজেলা কৃষকদল সদস্য সচিব আবুল কালাম, যুগ্ম-আহবায়ক তানিম আহমেদ লিংকন, তাহিরপুর উপজেলা ছাত্রদল আহবায়ক আবু হাসনাত রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্নাসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























