ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি

মোরেলগঞ্জে বসতবাড়িতে হামলায় নিহত ১ ও আহত ১০

মোরেলগঞ্জ (বাগের হাট) থেকে কলি আক্তার
  • আপডেট সময় : ০৯:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জে বসতবাড়িতে হামলায় নিহত ১ ও আহত ১০

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোরেলগঞ্জে বসতবাড়িতে হামলায় নিহত ১ও আহত ১০

বাগেরহাটের মোরেলগঞ্জে পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা চালিয়ে আ. হাকিম জোমাদ্দার (৬৫) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এসময় হামলাকারীদের মারপিটে আহত হয়েছে নারীসহ ১০। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার গুয়াতলা গ্রামে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলা নিশানবাড়ীয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে মৎস্য ঘের ব্যবসায়ী আ. হাকিম জোমাদ্দারের সঙ্গে বিগত ৬ মাস ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের প্রতিবেশী মোজাম্মেল হাওলাদারের।

এ বিরোধেরই জের ধরে ঘটনার দিন শুক্রবার সকাল ৭টার দিকে মোজাম্মেল হাওলাদারের ভাইয়ের ছেলে শহিদ হাওলাদার, নুরুল ইসলাম হাওলাদার, কবির হাওলাদারসহ ২০/৩০ জনের একটি সঙ্গবদ্ধ দল দেশীয় ধারালো অস্ত্র-স্বস্ত্র নিয়ে আ. হাকিম জোমাদ্দারের বাড়িতে ঢুকে হামলা চালায়।

হামলাকারীরা চাইনিজ কুড়াল দিয়ে আ. হামিক জোমাদ্দারকে এলোপাথাড়ি কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার স্ত্রী জামিলা বেগম (৫০) স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে হামলাকারীরা।

এরপর হামলাকারীরা পাশেই নিহত আ. হামিক জোমাদ্দারের মামার বাড়িতে গিয়ে হামলা চালিয়ে মামা গুয়াতলা জামে মসজিদের ইমাম আলম হাওলাদারকে (৭০) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

এ খবর ছড়িয়ে পরলে আ. হামিক জোমাদ্দারের ভাই আ. লতিফ জোমাদ্দার (৫০) ছোট ভাই আ. রশিদ জোমাদ্দার (৪২) ও বোন পারুল বেগম (৫৫) নিহত আ. হাকিম জোমাদ্দারের বাড়িতে যাবার পথিমধ্যে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয়ে তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়।

এ ঘটনার পরপরই স্থানীয়রা আ. হাকিম জোমাদ্দারসহ গুরুতর আহতদেরকে উদ্ধার করে মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস্যক আ. হাকিম জোমাদ্দারকে মৃত ঘোষণা করেন। অপর ৫ জন আহতকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত আ. হাকিম জোমাদ্দারের মেঝ ভাইয়ের ছেলে আল আমিন জোমাদ্দার জানান, তার চাচা আ.হাকিম জোমাদ্দারের সঙ্গে ৬ একর ১৯ শতক জমি নিয়ে প্রতিবেশী মোজাম্মেল হাওলাদারের বিরোধ রয়েছে। আদালতে মামলাও চলছে। সকালে মোজাম্মেল হাওলাদারের ভাইয়ের ছেলেরা ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের কয়েকটি বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে তার চাচা আ. হাকিম জোমাদ্দারকে হত্যা করে এবং ৮/১০ জনকে রক্তাক্ত জখম করেছে।

প্রশাসনের কাছে তিনি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক বিচারেরও দাবি জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার, ডা. শাহরিয়া ফাত্তাহ বলেন, গুয়াতলা গ্রামের ৬ জন জখমীকে ১০টা ২০ মিনিটে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আ. হাকিম জোমাদ্দার মৃত অবস্থায় ছিলো, তার মাথায় ও পায়ে কোপের চিহ্ন রয়েছে। অপর আহতদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, নিশানবাড়ীয়ার গুয়াতলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে ঘের ব্যবসায়ী আ. হাকিম জোমাদ্দার নিহত হওয়ার খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। হাসপাতালে নিহতের মৃতদেহ সুরতহাল সম্পন্ন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোরেলগঞ্জে বসতবাড়িতে হামলায় নিহত ১ ও আহত ১০

আপডেট সময় : ০৯:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪