ভূরুঙ্গামারীতে ৪৫ বোতল মদ সহ বিক্রেতা আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ৪৫ বোতল মদ সহ বিক্রেতা আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

ভূরুঙ্গামারীতে ৪৫ বোতল মদ সহ বিক্রেতা আটক

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
ভূরুঙ্গামারীতে ৪৫ বোতল মদ সহ বিক্রেতা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশী মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা সহ মাদক বিক্রেতা এনাম হোসেনকে আটক করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এনাম হোসেন পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার আচা মামুদের ছেলে।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফরের নেতৃত্বে একটি দল বুধবার বিকেলে ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকার এনাম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে ৪৫ বোতল বিলেতি মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৪৫ বোতল অফিসার চয়েজ মদ ও নগদ ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক ব্যক্তির নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!