ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পর শিশু নিবিরের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৯:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ২১০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পর শিশু নিবিরের মরদেহ উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পর শিশু নিবিরের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পৌর শহরের মাদ্রাসাপাড়া এলাকা থেকে নিখোঁজের দুইদিন পর শনিবার ২০ এপ্রিল মো.নিবির(১২)নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় সন্দেহভাজন ২ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদিন সকালে শিশুটির বাড়ির পাশের গলি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিএম ফিরোজ ওয়াহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিবির ঠাকুরগাঁও পৌর শহরের মাদ্রাসাপাড়া মহল্লার ওমান প্রবাসী আব্দুস সালাম বাবুলের ছেলে। এবং সে সালন্দর কৃষ্ণপুর সরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন।

এ ঘটনায় আটককৃতরা হলেন পৌরশহরের মাদ্রাসাপাড়া এলাকার শিপনের ছেলে আলিফ (১৬) এবং একই এলাকার বজলু মাষ্টারের ছেলে লিখন (১৭)। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত বৃহস্প‌তিবার (১৮ এপ্রিল) দুপুরে খাবার খেয়ে বা‌ড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলতে যায় নি‌বির।

এরপর সে আর বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান মেলেনি তার। পরে শনিবার ভোরে ‌নিজ বাড়ির বসতঘরের পেছন থেকে নি‌বিরের মরদেহ দেখতে পায় তার মা শিল্পী খাতুন।

এ সময় পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানা পু‌লিশ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও গোয়েন্দা শাখা (ডিবি) কর্মকর্তারা। এ বিষয়ে মা শিল্পী খাতুন আহাজারি করতে করতে বলেন, দুইদিন থেকে কত জায়গাতে খোঁজাখোঁজি করেও তাকে পায়নি। অথচ আজ তার মরদেহ বাড়ির পেছনে গলিতে পাওয়া গেল। আমার সন্তানকে কেউ শত্রুতাবশত অপরহণ করে হত্যা করেছে।

আমি এ ঘটনার বিচার চাই। তবে কীভাবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে সম্পর্কে কিছুই জানাতে পারেননি স্বজন এবং প্রতিবেশীরা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো.জমিরুল ইসলাম বলেন শ‌নিবার রাতের কোনো এক সময় বাড়ির পেছনের গলিতে শিশুটির মরদেহ রেখে যায় ঘাতকরা।

ঠাকুরগাঁও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ জানায়, আমারা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত আরো জানা যাবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পর শিশু নিবিরের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪