মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্মাহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্মাহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য

মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্মাহত্যা

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্মাহত্যা

মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্মাহত্যা

কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বন্ধন পাল (১৫) নামের এক স্কুল ছাত্র।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে ওই স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বন্ধন পাল রৌমারী উপজেলার কলেজ পাড়া এলাকার শ্রী শুনীল চন্দ্রের ছেলে ও স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বন্ধন পালের পরিবারের লোকজন স্নান করার জন্য সকালে বাড়ি থেকে বের হয়ে যায়।
বন্ধন পাল বেশ কিছুদিন ধরে বাবার কাছে মোটরসাইকেল কিনে নেয়ার জন্য বায়না ধরে। বাবা মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় সেই অভিমানে ও বাড়ি ফাঁকা পেয়ে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে দড়ি আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে বন্ধন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পড়ুন>>নাগেশ্বরীর নুনখাওয়ায় ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নানে পূর্ণ্যাথীদের ঢল

নিহত স্কুল ছাত্রের বাবা শুনীল চন্দ্র বলেন, আমার চার ছেলে। তার মধ্যে বন্ধন পাল সবার ছোট। সে কয়েকদিন আগ থেকে মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরে। আমি বলছি বাবা হাতে টাকা নাই, টাকা হলে কিনে দিবো। গাড়ি কিনে দিতে দেরি হওয়ায় সে আজ গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করলো। দেশবাসীর কাছে অনুরোধ জানাই এভাবে যেন আর কোন বাবা তার সন্তান না হারায়।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!