কাউনিয়ায় কূর্শা অলষ্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ পালিত
- আপডেট সময় : ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে
কাউনিয়ায় কূর্শা অলষ্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ পালিত
বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে কাউনিয়ায় শোভাযাত্রা, পান্তা ভাত খাওয়া আসর, আলোচানা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সারাদিন ব্যাপি কূর্শা অলষ্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে কূর্শা হাই স্কুল মাঠে সারাদিন ব্যাপি গ্রামীণ খেলাধুলা পাট শাক ও শুকটি ভর্তা দিয়ে পান্তা খাওয়ার আসর চলে দুপুর পযর্ন্ত পরে আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ডা: মোহাম্মদ হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া।
রপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেনের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, জমশের আলী, উপজেলা কৃষক লীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনজুদার রহমান মিলন, কূর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনজুম আলী, কূর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সাবেক যুগ্ন আহবায়ক জামিল হোসাইন , কূর্শা অলষ্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি নাজমুল হুদাসহ ক্লাবের সদস্য বৃন্দ।আলোচানা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























