লালপুরে কৃষকের নাড়া পড়ানোর অগ্নিকাণ্ডে গম রসুন ক্ষেত পুড়ে ছাই : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লালপুরে কৃষকের নাড়া পড়ানোর অগ্নিকাণ্ডে গম রসুন ক্ষেত পুড়ে ছাই : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল সমাবেশ জুলাইয়ের চেতনায় রাণীশংকৈল: সংবর্ধিত হলেন জুলাই যোদ্ধারা, ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভে ন্যায়বিচারের দাবি ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ‍্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে নিখোঁজ ১ ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে জুলাই শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মানুষের ঢল গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নাগেশ্বরীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল নাগেশ্বরীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বর্ষপূর্তিতে বিএনপির গণসমাবেশ

লালপুরে কৃষকের নাড়া পড়ানোর অগ্নিকাণ্ডে গম রসুন ক্ষেত পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
লালপুরে কৃষকের নাড়া পড়ানোর অগ্নিকাণ্ডে গম রসুন ক্ষেত পুড়ে ছাই

লালপুরে কৃষকের নাড়া পড়ানোর অগ্নিকাণ্ডে গম রসুন ক্ষেত পুড়ে ছাই

নাটোরের লালপুরে উপজেলায় নাড়া পোড়াতে   গিয়ে অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ বিঘা জমির পাকা গম ও রসুন পুড়ে ছাই। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৫/২০ জন কৃষক। এক কৃষকের অসর্তকতায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে দুড়দুড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর বরেন্দ্র অঞ্চলের বোরিং এর মাঠ নামক স্থানে এই আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে পরে লালপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

ক্ষতিগ্রস্ত কৃষক জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগুন লাগার ঘটে। বিষয়টি জানতে পারেন। ততক্ষণে আগুনে গম পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক রামকৃষ্ণ পুর মাঠ, ক্ষতিগ্রস্ত কৃষকগন মোঃ কামাল পরিমান, মোঃ হাচান, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আজগর, মোঃ মোহাম্মদ আলী, মোঃ মোকলেস, মোঃ ছইমুদ্দিন, মোঃ চেনু আলী, মোঃ জামাল উদ্দিন।

ক্ষতিগ্রস্ত কৃষক শরিফ উদ্দিন জানান, পুড়ে যাওয়া ওই সব জমির এক বিঘায় কমপক্ষে ১৫ মণ গম উৎপাদন হয়। সে হিসেবে ১৫ বিঘা জমিতে আনুমানিক ২২৫ মণ গম পুড়ে ছাই হয়ে গেছে। এর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!