সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত
ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
- আপডেট সময় : ০৫:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় বেলাল হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
গত শনিবার (২৩ মার্চ) উপজেলার ভেমটিয়া গ্রামের কুদ্দুসের দোকানের সামনে সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক বীরহলি গ্রামের ইউসুফ আলী ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন সকাল সাড়ে ১১ টায় পীরগঞ্জ থেকে বেলাল ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে ভাড়া সিমেন্ট নিয়ে ফিরছিলেন।
এ সময় পেছন দিক থেকে একটি প্রাইভেটকার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বেলাল ছিটকে পড়ে শরীর ও মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























