গভীর রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ৩৩৭ বার পড়া হয়েছে
গভীর রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার
আট আট বার ইডির ডাকে সাড়া না দেওয়ায় কারণে গতকাল আচমকা ইডির আধিকারিকের দল হানা দেয় ভারতের আম আদমি পার্টি সভাপতি ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
কারণ হিসেবে দেখানো হয়েছে যে তার আয়ের উৎস ঠিক মতো দেয়নি। তাঁকে বহুবার ডাকা হয় ইডি র তরফে। কিন্তু তিনি কোন বার সাড়া দেন নি।
অবশেষে গতকাল গভীর রাতে ইডি হানা দেয়। তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে। পরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি নিয়ে যাবার সময় দিল্লি হাইকোর্টের বিচারপতি কাছে জামিন চান। জামিন মঞ্জুর না হওয়ায় তিনি ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে জামিন মঞ্জুর জন্য আবেদন করেন।
আজ তার শুনানি চলছে। এর আগে ইডি ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে। সেবার তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন নি। তিনি জেলের ভেতর থেকে দিল্লির সরকার চালিয়ে যাচ্ছেন।























