নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে সার বিতরণে গড়িমসি করায় গুদাম ভেঙে সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষকরা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু

নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু

নওগাঁ কারাগারে বাদশা প্রামানিক (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত বাদশা নওগাঁ সদর উপজেলার পিরোজপুর মধ্যপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।

নওগাঁ কারাগারের জেল সুপার নজরুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৭ সালে বাদশার বিরুদ্ধে একটি মামলা হয়।

ওই মামলায় ২০২৩ সালের ১৮ ডিসেম্বর থেকে তিনি কারাগারে বন্দী রয়েছেন। গতকাল শনিবার রাত ৮ টার দিকে হাজতি বাদশা হঠাৎ করে তীব্র বুক ব্যথা অনুভব করেন।

গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গতকাল রাত ৯টার দিকে তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহত ব্যক্তির স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মৌমিতা জলিল বলেন, গতকাল রাত ৯টার দিকে একজন হাজতিকে হাসপাতালে নেওয়া হয়। বুকের ব্যাথার হিস্ট্রি নিয়ে ওই রোগীকে হাসপাতালে নেওয়া হলে তাকে আমরা মৃত অবস্থায় পাই। ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!