ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

মোরেলগঞ্জে ১৭০ ভরি স্বর্ণ ছিনতাই

মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
  • আপডেট সময় : ১০:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জে ১৭০ ভরি স্বর্ণ ছিনতাই

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোরেলগঞ্জে ১৭০ ভরি স্বর্ণ ছিনতাই

বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে গতিরোধ করে গলায় ফাঁস লাগিয়ে মিলন কর্মকার নামে এক ব্যবসায়ীর মটরসাইকেলসহ ১৭০ ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে গেছে দুবৃত্তরা।ঘটনাটি ঘটেছে ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে মোরেলগঞ্জ পৌর সদরের সেরেস্তাদারবাড়ি আবাসিক এলাকার একটি সড়কে । ছিনতাই হওয়া স্বর্ণর্ মূল্য প্রায় পৌনে ২ কোটি টাকা।

এ ঘটনায় থানা পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি।এদিকে শনিবার সকালে পানগুছি নদীর তীরে পরিত্যাক্ত অবস্থায় স্বর্ণ ব্যবসায়ীর ছিনতাই হওয়া মটরবাইকটি পাওয়া যায়।

ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী মিলন কর্মকার জানায়, আমি মোরেলগঞ্জ বাজারের নিলয় জুয়েলার্সের স্বত্বাধিকারী।প্রতিদিনের ন্যায় আমি আমার দোকান বন্ধ করে বিদুৎ চালিত মোটরবাইক যোগে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে একটি মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী আমার বাইকের গতিরোধ করে আমার গলায় ফাঁস লাগিয়ে আমাকে অচেতন করে ফেলে তদয়ে আমার বাইকটি নিয়ে চলে যায়বাইকটির সিটের নিচের ডিগিতে আমার এবং আমার শ্যালক সুমনের নিধিমনি জুয়েলার্সের ১৭০ ভরি স্বর্ণ রাখা ছিল। বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় পৌনে ২ কোটি টাকা।

খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ- ডিবি ও পিবিআইয়ের দু‘টি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, আজ ২৪ ফেব্রুয়ারি শনিবার সকালে পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় পানগুছি নদীর তীর থেকে পরিত্যাক্ত অবস্থায় ওই স্বর্ণ ব্যবসায়ীর বাইকটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মালামাল উদ্ধারের চেষ্টাসহ ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোরেলগঞ্জে ১৭০ ভরি স্বর্ণ ছিনতাই

আপডেট সময় : ১০:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪