ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী: ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা উন্নত প্রযুক্তির অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রেসিডেন্টের শ্রদ্ধা জ্ঞাপন গ্রামপুলিশের বেতন ও অবসরকালীন সুবিধা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাহুল: তাঁদের আমি পাগল করে দেব উইন্ডিজের বিপক্ষে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত প্রথম টেস্ট সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে ৩০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান হৃদয়ের প্রথম টেস্ট ফিফটির দিনে চাপ বাড়াল মুশফিক-লিটনের বিদায়

সাপাহারে ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে আটক

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • আপডেট সময় : ০৪:২০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে

সাপাহারে ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে আটক

নওগাঁর সাপাহার উপজেলার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। প্রবেশপত্রের সাথে পরীক্ষার্থীদের ছবির মিল না থাকায় তাদের আটকের পর বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০ টার দিকে সাপাহার উপজেলা সদরের সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটক শিক্ষার্থীদের বহিষ্কার এবং কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই কেন্দ্রে ১০ টি প্রতিষ্ঠানের মোট ৭৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

এবিষয়ে পরীক্ষা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ হোসেন। তিনি বলেন, গোপন সূত্রে আমাদের কাছে খবর আসে সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে বদলি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। খবর পেয়ে বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কেন্দ্র সচিবকে সঙ্গে নিয়ে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে ৫৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। ওই কেন্দ্রের সব পরীক্ষার্থীর প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করে ছবির সাথে মিল না থাকায় ৫৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রের পরিবেশ ঠিক রাখতে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যহত দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা সহ তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান ইউএনও মাসুদ হোসেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে আটক

আপডেট সময় : ০৪:২০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪