সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ছিন্নমূল ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার দিল পুলিশ
সাইয়্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
- আপডেট সময় : ০৯:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে ছিন্নমূল ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার দিল পুলিশ
গত দুই সপ্তাহ ধরে তাপমাত্রা নিম্নগামী থাকছে। এই ঠান্ডায় যাতে ছিন্নমূল ও ভাসমান মানুষজন যাতে কষ্ট না পায় এ জন্য রৌমারী থানা পুলিশ রাতের আঁধারে প্রায় অর্ধশত মানুষের মাঝে গরম কাপড় হিসেবে সোয়েটার বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি জানিয়েছেন রৌমারী থানা পুলিশ। এর আগে বুধবার (৩১ জানুয়ারি) রাতভর উপজেলার রৌমারী বাজার, কর্তৃমারী বাজার, সায়েদাবাদ বাজার, বরাইকান্দি বাজার, দাঁতভাঙ্গা বাজার ও সালুর মোর এলাকায় এসব সোয়েটার বিতরণ করেন তারা। কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মোঃ মহিবুল ইসলামের সহযোগিতায় এসব বিতরণ করা হয়।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, জেলায় তো এবার ঠান্ডায় জেলা পুলিশ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে। কম্বলের পাশাপাশি এবার আমরা রৌমারীতে ছিন্নমূল ভাসমান মানুষের মাঝে রাতভর সোয়েটার বিতরণ করেছি। সারারাত ধরে এমন কাজ করতে পেরে আসলেই খুবই ভালো লাগছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























