ডোমারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালতের নির্দেশে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে আজ শুক্রবার ২১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ২১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনে ঋণ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপের শুভেচ্ছা নাটোরের নতুন জেলা প্রশাসক সুমনী আক্তার, বদলি হলেন ইউএনও দেবাশীষ বসাক রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত

ডোমারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
ডোমারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

নীলফামারীর ডোমারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

নীলফামারীর ডোমার উপজেলায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ৩০ জানুয়ারী দুপুরে ডোমার বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

এ সময় উক্ত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন, ডোমার থানার উপ-সহকারী পরিদর্শক শরিফুল ইসলাম।

এ বিষয়ে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন জানান, ডোমার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাজিদ স্টোর থেকে ৪৫ কেজি ও সজিব স্টোর থেকে ৮৫ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়।

তিনি আরও বলেন ভ্রাম্যমান আদালতে সাজিদ স্টোরের মালিক সাবুল ইসলামের কাছ থেকে পাঁচ হাজার টাকা এবং সজিব স্টোরের মালিক সুরমান আলীর কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি ওই দুই দোকান মালিককে নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ সংরক্ষণ না করার জন্য নির্দেশনা প্রদান করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!