সংবাদ শিরোনাম :
তিব্র শৈত্যের কারণে কুড়িগ্রামের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সৃষ্টি শিক্ষা ডেস্ক
- আপডেট সময় : ১২:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ৩৪৫ বার পড়া হয়েছে
তিব্র শৈত্যের কারণে কুড়িগ্রামের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা।
কুড়িগ্রাম জেলার তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াসে নেমে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
মহাপরিচালক, মাউশি, ঢাকা মহোদয়ের স্মারক নং- ওএম/৭৪/ম/১৪-৭৮, তারিখ- ১৬/০১/২০২৪ খ্রি.এর আলোকে স্থানীয় কৃষি ও আবহাওয়া অফিস, রাজারহাট, কুড়িগ্রাম, তারিখ- ১৮/০১/২০২৪ খ্রি.সুত্রের আলোকে বন্ধ দেয়া হয়।
বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অদ্য ১৮/০১/২০২৪ খ্রি. কুড়িগ্রাম জেলার তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াসে নেমে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।
এ সময় শিক্ষার্থীদের বাড়ীতে বসে শিক্ষাক্রম চালিয়ে যেতে অনুরোধ করা হলো। সেই সাথে শিক্ষার্থীদের অযথা বাইরে ঘোরাফেরা না করে শীতের প্রকোপ থেকে সুরক্ষার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হলো।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























