ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরে মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় সরকার বুড়িচংয়ে সারের ডিলারশিপ নিয়ে এমপির পিএসসহ অন্যদের নাম আসায় দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু সর্বকালের সেরা ফুটবলার বিতর্ক: মেসির ওপর পেলেকে রাখলেন রোমারিও পূর্বাচলে প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড ম্যান সিটির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি স্টিভেন জেরার্ডের আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে এমটিও নিয়োগ বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু এলপিজির বাজারে নৈরাজ্য: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম গুনছেন

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু হয়েছে।

উলিপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবলু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের রামদাস ধনীরাম বলদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০ টায় গাছের ডাল কাটার জন্য গাছে ওঠে বাবলু মিয়া। ডাল কাটার সময় অসাবধানবশত ডালটি বিদ্যুতের তারে গিয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা বলে চিৎকার দেন বাবলু মিয়া। চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে দেখতে পায় বাবলু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ডালে ঝুলছিলো। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পড়ুন>>মৌলভীবাজারের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

উলিপুর পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম চিরেন্দ্রনাথ রায় জানান, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। ডাল কাটার আগে যদি আমাদের জানাতো তাহলে কিছুক্ষণের জন্য সঞ্চালন লাইনটি আমরা বন্ধ করে রাখতে পারতাম।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তূজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ১০:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪