ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে মোবাইল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৮:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ২৮৮ বার পড়া হয়েছে

জগন্নাথপুরে মোবাইল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের জগন্নাথপুরে মোবাইল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার করেছে পুলিশ।

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মোবাইল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার ৬৭টি মোবাইল ও ৪টি ট্যাব উদ্ধার।

 জেলাধীন জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশিষ ধরের নেতৃত্বে জগন্নাথপুর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে মোবাইল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেন।

এ সময় গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে ৬৭টি মোবাইল ও ৪টি ট্যাব উদ্ধার করা হয়।

গতকাল বুধবার (৩ জানুয়ারি ২০২৪ খ্রি.) বিকাল ৪টার দিকে জগন্নাথপুর বাজারের পৌর পয়েন্টস্থ মোবাইল মার্কেটের বহুরূপী টেলিকম দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল চোর চক্রের ৫ সদস্য হলেন জগন্নাথপুর থানার জালালপুর গ্রামের ছামিন উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৩৩), সিলেট জেলার গোলাপগঞ্জ থানার মছকাপুর গ্রামের মৃত আব্দুস সালাম ছেলে জাকের আহমদ রাজু (৩৩)।

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার সোনাপুর গ্রামের লাল মিয়ার ছেলে এমরান আহমদ (৩১), হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ থানার শিবপাশা গ্রামের মুহিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং মৃত নানু মিয়ার ছেলে মোজাক্কির মিয়া (৩২)। আসামীগণ মোবাইল সার্ভিসিং ব্যবসার আড়ালে পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করে আসছিল।

মোবাইল চোর চক্রের সদস্যরা কয়েক ধাপে কাজটি করে। তাদের একটি টিম শুধু মোবাইল ফোন চুরির কাজটি করে। তারপর একটি টিম এসব চোরাই মোবাইল সংগ্রহ করে মোবাইল সার্ভিসিং দোকানের অসাধু ব্যবসায়ীদের সরবরাহ করে।

তারপর ঐসব অসাধু ব্যবসায়ী চোরাই ফোনগুলো সচল অবস্থায় বা যন্ত্রাংশ খুলে তা নিজে বা অন্য অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রি করেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জগন্নাথপুরে মোবাইল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪