ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান

ফুলবাড়ীতে টেন্ডার ছাড়া কলেজের জীবন্ত গাছ কেটে বিক্রি করলেন অধ্যক্ষ

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে টেন্ডার ছাড়া কলেজের জীবন্ত গাছ কেটে বিক্রি করলেন অধ্যক্ষ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে টেন্ডার ছাড়া কলেজের জীবন্ত গাছ কেটে বিক্রি করলেন অধ্যক্ষ।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে টেন্ডার ছাড়াই কাশিপুর ডিগ্রি মহা বিদ্যালয়ের বিশালাকৃতির চারটি জীবন্ত গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে ওই প্রতিষ্ঠানে গেলে গাছ কাটার দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কাশিপুর ডিগ্রি মহা বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল বাকী খন্দকার নিয়ম- নীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠানের ১টি বিশাল আকৃতির জীবন্ত ইউক্লিপটাস, ১টি পাইকড় গাছ ও ১ টি শিমুল গাছ সহ মোট চারটি গাছ বৃহস্পতিবার বিকালে শ্রমিক দিয়ে কেটে ফেলেন।

এর মধ্যে একটি গাছ তিনি বিক্রি করেন। বাকি তিনটি গাছ বিক্রির জন্য স্তুপ করে রাখা হয়। গাছ চারটির আনুমানিক মুল্য প্রায় লক্ষাধিক টাকা।

এদিকে নিয়ম নীতির তোয়াক্কা না করে টেন্ডার ছাড়া কলেজ মাঠে ছায়া দানকারী বড় বড় গাছ কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ কলেজ মাঠের চারদিকে সারিবদ্ধ ভাবে থাকা এসব গাছ প্রতিষ্ঠানটির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের ছায়াদান করে আসছে।

অধ্যক্ষ সাহেব অকারণে সেগুলো কেটে ফেললেন। এতে একদিকে যেমন প্রতিষ্ঠানটির সৌন্দর্য নষ্ট হলো, তেমনি প্রখর রৌদ্রে শিক্ষার্থীদের দাঁড়ানোর জায়গা থাকলো না।

গাছ কাটার বিষয়ে কাশিপুর ডিগ্রি মহা বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল বাকী খন্দকার জানান, নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের চারটি গাছ কাটা হয়েছে। একটি গাছ বিক্রি করে শ্রমিকদের মজুরী দেয়া হয়েছে এবং বাকি তিনটি গাছ প্রতিষ্ঠানের কাজে লাগানো হবে।

উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান, খবর পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছে। সেই সাথে নিয়ম বহির্ভুত ভাবে গাছ কেটে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীতে টেন্ডার ছাড়া কলেজের জীবন্ত গাছ কেটে বিক্রি করলেন অধ্যক্ষ

আপডেট সময় : ০৯:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩