ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নালিতাবাড়ীতে ৩ কোটি টাকা ব্যয়ে নতুন ব্রিজের উদ্বোধন নিখোঁজ প্রাক্তন কর্মকর্তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, মুখ খুললেন বাবা এলপিজির দাম ও কমিশন পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি জামায়াত এমপি |: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় নিখোঁজ বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির সুরতহাল প্রতিবেদনে যা উঠে এসেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা মিললেও চিকিৎসার খরচ জোগাতে হিমশিম নিচ্ছেন সাধারণ রোগীরা উখিয়ায় নলকূপ খননে বের হওয়া আগুনের দাপট অব্যাহত, বিদ্যুৎহীন ৩৮০০ পরিবার ব্যাটিং ধসে ২৭২ রানেই থামল বাংলাদেশ গোলকিপারের নৈপুণ্যে কারাবাও কাপের শেষ আটে ম্যান সিটি

তাহিরপুর সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ৩

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৭:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে

তাহিরপুর সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ৩

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ৩ জন।

সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকা তাহিরপুরে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের কোটি টাকার পণ্য সহ তিন চোরাচালানীকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী ঢালার পাড় গ্রামের আব্দুল হাইর ছেলে ফারুক আহমেদ (২০), পাশ্ববর্তী লাউড়েরগড় গ্রামের মিরাট মিয়ার ছেলে হাবিবুর রহমান (২১) এবং হাবিবুর রহমানের পিতা মিরাট মিয়া (৫৫)।

জানা যায়, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীনের দিক নির্দেশনায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ও এএসআই নাজিম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম লাউড়েরগড় সীমান্তবতী বিজিবি ক্যাম্প সংলগ্ন যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে তিন চোরাচালানী সহ প্রথমে একটি কাঠবডি নৌকা জব্দ করে।

পরে নৌকায় তল্লাশি চালিয়ে ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম ২২ কাটুন, ভেসলিন ক্রিম ৩২ কাটুন, জনসন বেবি শেম্পু ১৬ কাটুন, ফ্রেম ক্রিম ১১ কাটুন, জনসন সফ ১৮ কাটুন, সার্ট ৮০ পিস, সানমেক্স ১১৬ পিস থান কাপড়, এমজি ১৭৫ পিস থান কাপড়, মেক লাক্সারি সুটের কাপড় ১৮ পিস সহ একটি মোবাইল ফোন। যার বাজার মূল্য এক কোটি এক লাখ ৭৩ হাজার ৭শত ৬০ টাকা।

সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) নাসিম উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছি। চোরাচালান রোধে এধরনের অভিযান সব সময় অভ্যাহত থাকবে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, পুলিশ অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে।

তিনি বলেন, আমার জানামতে এর আগে এতো বড় চোরাচালান পণ্য জব্দ হয়েছে কিনা আমার জানা নেই। এঘটনায় আটককৃত তিনজন আসামি করে একজনকে পলাতক আসামি দেখিয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুর সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৭:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩