ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর শ্রমিকদের মিলনমেলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর শ্রমিকদের মিলনমেলা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর শ্রমিকদের মিলনমেলা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর শ্রমিকদের মিলনমেলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দরে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় প্রায় দুই হাজার শ্রমিকের অংশ গ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রার মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন সোনাহাট স্থল বন্দর সিএন্ডএফ এজেন্টের সভাপতি ও স্থল বন্দর হ্যান্ডেলিং এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সরকার রকীব আহমেদ জুয়েল।

অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল ঠিকাদারী সংস্থা নাশিতা ট্রেডার্স লিমিটেডের এর উদ্যোগে শ্রমিকদের মাঝে গামছা বিতরণ করা হয়। পরে বনভোজন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোনাহাট স্থল বন্দর হ্যান্ডেলিং এসোসিয়েশনের সভাপতি মোঃ হামিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএন্ডএফ সাধারণ সম্পাদক ও নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, সোনাহাট স্থল বন্দরের সহকারী পরিচালক মোঃ গিয়াস উদ্দিন, সোনাহাট স্থল বন্দরের আমদানি ও রপ্তানি কারক সমিতির সভাপতি আবু তাহের ফরাজী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!