ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-২ গোলে হারল পাকিস্তান পদত্যাগের পথে মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন

কাউনিয়ায় মসজিদের লকার ভেঙ্গে ৬৮ হাজার টাকা চুরি!

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৮:৫৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ২১০ বার পড়া হয়েছে

কাউনিয়ায় মসজিদের লকার ভেঙ্গে ৬৮ হাজার টাকা চুরি!

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় মসজিদের লকার ভেঙ্গে ৬৮ হাজার টাকা চুরি!

চোরে না শুনে ধর্মের কাহিনী এ কথাটি আবারো প্রমানিত হলো। কাউনিয়ায় পূর্ব পাঞ্জর ভাংঙ্গা জামে মসজিদের লকার ভেঙ্গে ৬৮ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে উপজেলার ৫নং কাউনিয়া বালাপাড়া ইউনিয়নে ১৯৪৭ সালে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা নিজ উদ্যোগে স্থাপন করেন পূর্ব পাঞ্জর ভাংঙ্গা জামে মসজিদ। গতকাল রবিবার দুপুরের দিকে মসজিদের লকার ভেঙ্গে কে বা কাহারা প্রায় ৬৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে । এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রবিবার দুপুরে যোহরের নামাজ আদায় করতে গিয়ে মসজিদের মুয়াজ্জিন মহির উদ্দিন দেখেন মসজিদের দরজার তালা ভাঙ্গা তিনি ভিতরে গিয়ে দেখেন লকারও ভাঙ্গা পরে মসজিদের সহ-সভাপতি ও ক্যাশিয়াকে বিষয়টি অবহিত করেন।

মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল হাকিম বলেন, প্রতি জুমার দিনে ২-৩ হাজার টাকা উঠে সেই টাকার সহ বিভিন্ন অনুদানের টাকা আমরা মসজিদের ক্যাশিয়ারের মাধ্যমে জমা করে থাকি। আল্লাহর ঘরের জন্য দান কৃত টাকা চুরির বিষয়টি খুবই দু:খজনক।

মসজিদের সেক্রেটারি আবু বক্কর বলেন মসজিদের লকারে ৬৮ হাজার রেখে গতকাল রবিবার সকাল ১১ টার দিকে মসজিদের চট ক্রয়ের জন্য মসজিদ কমিটির সহ-সভাপতি সহ আমরা রংপুরে যাই সেখান থেকে ফিরে এসে জানতে পারি মসজিদের লকার ভেঙ্গে কে বা কাহারা মসজিদের লকার ভেঙ্গে ওই ৬৮ হাজার টাকা চুরি করেছে। চোরকে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মোন্তাছের বিল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় মসজিদের লকার ভেঙ্গে ৬৮ হাজার টাকা চুরি!

আপডেট সময় : ০৮:৫৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩