আমতলীতে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আমতলীতে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

আমতলীতে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

বরগুনা থেকে হায়দার হাওলাদার
  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
আমতলীতে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

আমতলীতে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা।

বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী মরিয়ম (১২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিবাড়ী গ্রামে আজ শুক্রবার সকালে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এলাকাবাসী আত্মহত্যার রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার কালিবাড়ী এলাকার আজিজ মোল্লার মেয়ে মরিয়ম আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। গতকাল বৃহস্পতিবার তার তৃতীয় প্রান্তিক মুল্যায়ণ শেষে হয়।

ওইদিন রাতের খাবার খেয়ে মরিয়ম তার কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার সকালে তার মা নাজমা বেগম তাকে ঘুম থেকে জাগাতে ডাকাডাকি করে। কিন্তু মেয়ের সারা না পেয়ে পরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে যায়।

তাৎক্ষনিক মরিয়মের মা তাকে ঘরের আড়া থেকে নামিয়ে আনে। খবর পেয়ে পুলিশ মরিয়মের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মাদ্রাসা ছাত্রীর বাবা আজিজ মোল্লা বলেন, কি কারণে আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা আমি জানিনা?

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!