নওগাঁয় নাশকতা মামলায় শ্রমিক দল নেতা গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় নাশকতা মামলায় শ্রমিক দল নেতা গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

নওগাঁয় নাশকতা মামলায় শ্রমিক দল নেতা গ্রেফতার

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
নওগাঁয় নাশকতা মামলায় শ্রমিক দল নেতা গ্রেফতার

নওগাঁয় নাশকতা মামলায় শ্রমিক দল নেতা গ্রেফতার হয়েছেন।

নওগাঁর ধামুইরহাটে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামী জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা রাজু হোসেন (২৮) কে গ্রেফতার করেছেন জয়পুরহাট র‍্যাব-৫এর একটি টিম।

রাজু উপজেলার হাটনগর গ্রামের মেহেরুল ইসলামের ছেলে ও ধামুইরহাট পৌরসভার শ্রমিক দলের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জয়পুরহাট র‍্যাব-৫ এর কোম্পানী কমান্ডার অধিনায়ক মেজর মো:শেখ সাদিক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন,নাশকতা মামলার আসামী রাজু পলাতক ছিল। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার(২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় ধামুইরহাট চকময়রাম এলাকা থেকে রাজুকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য,গত ২৯ অক্টোবরে অবরোধ চলাকালে আসামী রাজুসহ আরো অনেকে ধামুইরহাট উপজেলার রসপুর দাখিল মাদ্রাসা মাঠে বিভিন্ন স্থাপনা ও গাড়ি ভাংচুর করেন। এ ঘটনায় ধামুইরহাট থানায় রাজুসহ কয়েকজনের নামে মামলা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!