ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহসিফের মৃত্যুরহস্য: তদন্তের শুরুতেই নৌপুলিশ ও পিবিআইয়ের সামনে একাধিক প্রশ্ন সাবেক বিমান বাহিনী কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যুতে সঙ্গীকে নৌ পুলিশে সোপর্দ জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে জার্মানিতে জেন-জির বিক্ষোভ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ইয়াবা আত্মসাতের অভিযোগ: সাতকানিয়ায় তিন পুলিশ সদস্য প্রত্যাহার টিভিতে আজ যেসব খেলা দেখবেন: ৩১ অক্টোবর ২০২৬ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী-নাগেশ্বরীর চরাঞ্চল ও নদী অববাহিকায় বন‍্যার আশংকা দেশের ছয়টি কর অঞ্চলে ২৩৪ পদে নিয়োগ চলছে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ হকি দল নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল

নীলফামারীর রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৮:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে

নীলফামারীর রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

সদর উপজেলার রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য (নীলফামারী-০২) বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে চারতলা ভবনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সফিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাজেরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘রাজনীতি মানে মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল, মানুষের উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী‌ শেখ হাসিনা সারাদেশের উন্নয়ন করছে। উন্নয়নের ধারা এখনও অব্যাহত রয়েছে। এখনো অনেক অসম্পূর্ণ কাজ রয়েছে। এই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার জন্য আবারও মাননীয় প্রধানমন্ত্রী‌ শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের উন্নয়ন হবেই।’

এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল,ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির, টুপামারী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম শাহ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাঈম ইসলাম জীবন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন নসিব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাজেরুল ইসলাম জানান,’রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণে নির্বাচিত বেসরকারী বিদ্যালয়ের প্রায় দুই কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীর রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

আপডেট সময় : ০৮:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩