রাসিকের নিরাপত্তা শাখাকে আরো সুদৃঢ় ও সুশৃঙ্খল করা হবে : রাসিক মেয়র : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাসিকের নিরাপত্তা শাখাকে আরো সুদৃঢ় ও সুশৃঙ্খল করা হবে : রাসিক মেয়র : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

রাসিকের নিরাপত্তা শাখাকে আরো সুদৃঢ় ও সুশৃঙ্খল করা হবে : রাসিক মেয়র

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
রাসিকের নিরাপত্তা শাখাকে আরো সুদৃঢ় ও সুশৃঙ্খল করা হবে : রাসিক মেয়র

রাসিকের নিরাপত্তা শাখাকে আরো সুদৃঢ় ও সুশৃঙ্খল করা হবে বললেন রাসিক মেয়র।

 

রাজশাহী সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখার কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে মতবিনিময় আয়োজন করা হয়।

এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় বলেন, সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। দেশের বর্তমান পরিস্থিতে নিরাপত্তা শাখাকে সর্তকভাবে নগর ভবন সহ সিটি কর্পোরেশনের স্থাপনাগুলো পাহাড়া দিতে হবে।

তিনি আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর দায়িত্ব নিয়ে সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিরাপত্তার দায়িত্ব প্রদান করা হয়। আগামীতে নিরাপত্তা শাখাকে আরো সুদৃঢ় ও সুশৃঙ্খল করা হবে।

সভায় বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, নিরাপত্তা কর্মকর্তা মতিউর রহমান। সভায় সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখার গার্ড কমান্ডার, সুপারভাইজার সহ গার্ডরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!