ঝিনাইগাতীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
ঝিনাইগাতীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

জেলার ঝিনাইগাতীতে ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে হাত ধোয়া শেখানোর কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুজ্জামান, মালিঝিকান্ধা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, এসআই মাসুদ রানাসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও জনপ্রতিনিধি।

র‌্যালি ও হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস শাহা সারোয়ারের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!