সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় বিজয় গোস্বামী দূর্গা মন্দিরের উদ্যোগে অসহায় ও গরীবদের মাঝে বস্ত্র বিতরণ
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৮:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় বিজয় গোস্বামী দূর্গা মন্দিরের উদ্যোগে অসহায় ও গরীবদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
কাউনিয়া উপজেলায় বিজয় গোস্বামী সার্বজনীন শ্রী শ্রী কালী ও দুর্গা মন্দিরে পুজা উপলক্ষে মহা সপ্তমীতে অসহায় ও গরীবদের মাঝে মন্দির প্রাঙ্গনে শনিবার দুপুরে শাড়ি কাপড় ও ধুতি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিজয় গোস্বামী দুর্গা মন্দিরের সভাপতি পরেশ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম জীবন কুন্ডু, সম্পাদক (ভারপ্রাপ্ত) বিকাশ দাস, দপ্তর সম্পাদক সঞ্জয় বনিক, সমাজ কল্যাণ সম্পাদক মিথুন রায় প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের প্রধান উপদেষ্টা প্রদীপ কুমার গোস্বামী, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র বর্মন, আর্যবীর এর আহবায়ক শ্রী উৎপল কুমার সরকার।
পরে ৩০ জন অসহায় ও গরীবদের মাঝে শাড়ি কাপড় ও ধুতি বিতরণ করা হয়।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























