ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেল লাইনে বসে মোবাইল চালানো’র সময় কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৪:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ৩৪৭ বার পড়া হয়েছে

রেল লাইনে বসে মোবাইল চালানো'র সময় কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেল লাইনে বসে মোবাইল চালানো’র সময়
কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

রংপুরের কাউনিয়ায় কুর্শা ইউনিয়নের শিবু কুঠিরপাড় রেলগেট সংলগ্ন এলাকায় সিয়াম(১৭) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু দইটারি গ্রামের আব্দুস সামাদের পুত্র সিয়াম (১৭) শনিবার বিকালে বাইসাইকেল যোগে অন্নদানগরে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায় সেখান থেকে সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে শিবু কুটিরপাড় রেল গেটের পাশে অন্নদা নগর রেল স্টেশনের উত্তরে গাছের মধ্যে বাইসাইকেল টি রেখে রেললাইনের উপর বসে আনমনে মোবাইল চালাতে থাকে।

রাত আনুমানিক পৌনে ৭ টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা সান্তাহার গামী রামসাগর এক্সপ্রেস ট্রেন টি সামনা সামনি আসলে সিয়াম রেললাইন থেকে ওঠে দৌঁড়ে পালানোর সময় পাথরে পা পিছলে রেল লাইনে পড়ে ট্রেনের ধাক্কায় গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে শনিবার রাত ১০টার দিকে মারা যায়।

কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রেল লাইনে বসে মোবাইল চালানো’র সময় কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৪:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩