ঝিনাইগাতীতে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইগাতীতে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

ঝিনাইগাতি  থেকে মোঃ মিজানুর রহমান 
  • প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
ঝিনাইগাতীতে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজ অটো চালক মো. আরব আলী (২১) এর মরদেহ শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত সড়ক সংলগ্ন বড় রাংটিয়ার খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

২অক্টোবর সোমবার সকাল ৭টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরব আলী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার মৃত আব্দুছ ছালাম এর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, বেকারত্ব দূর করতে এবং পরিবারের ভরণ পোষণের দ্বায়িত্ব নিয়ে জীবিকার তাগিদে এইচএসসি পাশ করে রজব আলী একটি অটো রিক্সা ক্রয় করে চালাতে থাকে।

পড়ুন>>চাঁপাইনবাবগঞ্জ আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

এদিকে গত শনিবার রাত ৮টার দিকে আরব আলী তার ব্যাটারি চালিত অটো রিক্সাটি নিয়ে বের হয়। এরপর তাকে খোঁজে না পেয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরী করে আরব আলীর পরিবার।

সোমবার সকালে ওই এলাকার স্থানীয় এক কৃষক ঘাস কাটার জন্য খালের পাশে গেলে পরিত্যক্ত মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ও আরব আলীর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার ও সনাক্ত করে। এসময় নিহতের শরীরে বিভিন্ন ধরণের আঘাতের চিহ্ন সহ পেটে ছুরির আঘাতের কারণে ভুরি বের হয়ে আসতে দেখতে পায়।

এসময় নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম,
ঝিনাইগাতী থানার অফিসকর ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া, ওসি (তদন্ত) আবুল কাশেম, এসআই রাজিব চক্রবর্তী, মাসুদ রানা, হাবিবুর রহমান হাবিব সহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম জানান, কোন ছিনতাইকারি চক্র আরব আলীর অটো রিক্সাটি ছিনতাই করতেি এমন নির্মম ঘটনা ঘটাতে পারে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল আলম ভুইয়া জানান, ডাক্তারী পরিক্ষার জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!